• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে শতবার ভাবুন: অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয় নিজ খামারে মাছের পরিচর্যায় ব্যস্ত অমি চৌধুরী

‘দরকার হলে ১০ বার ভোট হবে, তবুও একটি জাল ভোট হবে না’

NEWS ROOM / ১৩৪ বার ভিউ
আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

রাহাত হোসেন ভোলা।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেছেন, ভোট কেন্দ্র দখল, বাঁধা দেওয়া ও জাল ভোট দেওয়া হবে এমন চিন্তা করা কারো উচিত হবে না। কোনো কেন্দ্রে যদি একটিও জাল ভোট পড়ে তাহলে ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে। দরকার হলে ১০ বার ভোট হবে, তবুও একটি জাল ভোট দেওয়ার কোনো সুযোগ হবে না। কারণ জনগণকে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার দুপুরে আসন্ন ২৯ মে তৃতীয় ধাপের ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থী এবং প্রিজাইডিং অফিসারদের সঙ্গে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, বরিশাল র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ২৯ মে তৃতীয় ধাপে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬৩ হাজার ৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৫৫৪ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪৭৮ জন। তারা উপজেলার ৮৩টি কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি