• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক।

ভোলায় ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

NEWS ROOM / ১৪১ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিনিধি।।

ভোলার তজুমদ্দিনে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে নাজমা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজশুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে ওই গৃহবধূ ভুলবশত ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

নাজমা বেগম তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান মিয়ার স্ত্রী এবং ৩ সন্তানের জননী ছিলেন।

আব্দুল মান্নান জানান, বেশ কয়েকমাস ধরে নাজমা বেগম নানান রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেলে তিনি ভুলবশত ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, নাজমা বেগমের মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যেতে চাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি