• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

৩য় বারের মতো বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আলী আজম মুকু‌লের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়

NEWS ROOM / ১২১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলী আজম মুকুল ৩য় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। রবিবার(৭ জানুয়ারি) রাতে ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আরিফুজ্জামান বেসরকারি ফলাফল ঘোষনা করেন।
বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা নিয়ে গঠিত ভোলা-২ আসন। নৌকা প্রতিক নিয়ে আলী আজম মুকুল পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৩২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির(জেপি)বাই-সাইকেল প্রতিকে মো. গজনবী পেয়েছেন ৩ হাজার ১৯১ ভোট। এছাড়াও বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতিকে মো. আসাদুজ্জামান পেয়েছেন ২
হাজার ১ ভোট,তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতিকে শাহেনশাহ মো. সামছুদ্দিন পেয়েছেন ১ হাজার ৩ শত ১৯ ভোট।
সকাল আটটা থেকে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিচ্ছেন নেতাকর্মীরা,সংসদ সদস্য ও মতবিনিময়ে অংশ গ্রহণ করেছেন,সকলের ভালোবাসায় সিক্ত হচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন,এ বিজয় দৌলতখান-বোরহানউদ্দিন জনপদের মানুষের ভালোবাসার বিজয়। এ আসনকে স্মার্ট এলাকা হিসেবে গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে,ভোলা ২ আসনে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে ও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি