• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে শতবার ভাবুন: অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয় নিজ খামারে মাছের পরিচর্যায় ব্যস্ত অমি চৌধুরী ভোলার ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি আসিফ আলতাফ,দাদার স্মৃতিকে ধারণ করে এগিয়ে চলার অঙ্গীকার মৃত্যু নামক বৃত্তের মধ্যেই জীবনের যাত্রা ‎বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত দারিদ্র্যকে জয় করে সফলতার শিখরে: চরফ্যাশনের কৃতি সন্তান মোঃ জাকির হোসেন ভোলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ১ জুন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার স্বপ্ন — মোঃ মিজান

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার দশমিনায় আটক ৫

NEWS ROOM / ১৫৪ বার ভিউ
আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

মোঃ আরিফুর রহমান ঝন্টু, দশমিনা সংবাদদাতা।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ৫ জন কে আটক করা হয়েছে।

পটুয়াখালী দশমিনা উপজেলার নদীবেষ্টিত চর হায়দার সাকিনের উওর পাশে তেঁতুলিয়া নদীর শাখার নদীর মধ্যের পয়েন্ট থেকে ১৫/১০/২৩ খ্রীষ্টাব্দ তারিখ রাত ২.১৫ মিনিটের সময় তাদের কে আটক করেছে নৌ পুলিশ ফাঁড়ি।

যানাযায়, সারা দেশের ন্যায় সরকারি বিধি মোতাবেক ২২ দিনের জন্য সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করেছে প্রশাসন।

কিন্তু তা উপেক্ষা করে রাত ভর নদীতে ইলিশ শিকারের দায়ে ৫ জনকে আটক করা হয়।

বিবাদীরা হলেন ভোলা জেলার লালমোহন থানার ফরাশগঞ্জ ( ৮৩৩০ ) ৭নং ওয়ার্ডের বাসিন্দা ১/মোঃ জাফর (৩৫) ২/ মঞ্জু মিয়া (২৫) ৩/ মোঃ জামাল (২৭) ৪/ মোঃ আল ইসলাম (৩৩) ৫/মোঃ জুয়েল(২৫)।

এবিষয়ে নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আশরাফ উদ্দীন বলেন, তেঁতুলিয়া নদীতে মাছ ধরছে জেলেরা এমন সংবাদের ভিক্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৫জনকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা আটশত মিটার পুরান সুতার জাল আট কেজি মা ইলিশ ও মাছ ধরার কাজে ব্যবহৃত সাড়ে দশ ঘোড়া ইঞ্জিন চালিত একটি কার্ডবডি নৌকা জব্দ করা হয়।

এবং আসামীদের মৎসৎ সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধনী/২০১৩)এর (১) ধারায় শাস্তি যোগ্য অপরাধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তীতে জব্দকৃত মা ইলিশ মাছ পচনশীল হওয়ায় মৎসৎ কর্মকর্তার নির্দেশে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি