• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ভোলায় শনিবার থেকে শুরু হচ্ছে ২দিনের জেলা সাহিত্য সম্মেলন

NEWS ROOM / ১০৬ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি

ভোলায় শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ২ দিন ব্যাপী জেলা সাহিত্য সম্মেলন ও সংস্কৃতি অনুষ্ঠান। শনিবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হ‌ওয়ার কথা রয়েছে।

ভোলা জেলা শিল্পকলা একাডেমী সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ের কবি- সাহিত্যিকদের সৃষ্টিকর্ম তুলে ধরার লক্ষে এ সাহিত্য সম্মেলন ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ মেলা ৭ ও ৮ অক্টোবর যথাক্রমে শনিবার ও রবিবার এই দুই দিন চলবে।

জেলা শিল্পকলা একাডেমী সূত্রে আরোও জানা যায়, বাংলা একাডেমির সমন্বয়ে জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠ পোষকতায় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভোলা জেলা প্রশাসন এর সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলা একাডেমির সমন্বয়ে এই সাহিত্য মেলা অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করার কথা রয়েছে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসান। এ সব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা ।

উক্ত মেলায় ভোলা জেলার ৭টি উপজেলা থেকে আমন্ত্রিত কবি- সাহিত্যিক এবং জেলা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি