• সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় জমির জন্য অন্যকে ফাঁ/সাতে গিয়ে গৃহবধূকে হ/ত্যা, ৩ জনের মৃ/ত্যুদণ্ড! লঞ্চে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে মারধরের অভিযোগ, ভোলায় প্ল্যাকার্ড হাতে দুই যুবকের অবস্থান বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই ভোলার তজুমদ্দিনে বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বন্ধুর মৃত্যুতে এমপি হাফিজ ইব্রাহিমের শোক প্রকাশ ভোলায় সাড়ে ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড ভোলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “মাল্টিমিডিয়া ভোলা প্রকাশ”-এর স্বত্বাধিকারী ও সম্পাদক শ্রী বিজয় বাইন-কে জানাই ভোলা প্রকাশ করিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার মানোন্নয়নে এগিয়ে এলেন এমপি হাফিজ ইব্রাহিম

মনপুরায় ভূমি সেবা সপ্তাহ পালিত, ভূমিদস্যুদের উপজেলা চেয়ারম্যানের হুঁশিয়ারি!!

NEWS ROOM / ১৩৪ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

জেলার দ্বীপ মনপুরা উপজেলায় ভূমি সেবা নিয়ে জটিলতা দীর্ঘদিনের। যেখানে নেই দীর্ঘ কয়েক যুগ যাবৎ নেই সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড এবং নেই কাননগু।অবহেলিত এই জনপদে ভূমি সেবা দেওয়ার জন্য এ গুরুত্বপূর্ণ পদ জনবল না থাকায় মনপুরার ভূমি অফিস ও ভূমি সেবা দখল করে নিয়েছে মনপুরার দখলদার ভূমিদস্যুরা। ভূমি অফিসে সেবা নিতে আসা জনসাধারণ নানা হয়রানীর অভিযোগ রয়েছে মনপুরা উপজেলা ভূমি অফিসের বিরুদ্ধে। মনপুরা উপজেলায় যুগের পর যুগ কাননগু ও এসি-ল্যান্ড না থাকায় ভূমি সেবা নিতে নানা হয়রানির শিকার হয়ে আসতে হয় উপজেলা থেকে ৭২ কিলোমিটার দূরে ভোলা জেলা প্রশাসন কার্যালয়।। আজ ২২মে মনপুরা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপিত হয়েছে, অবহেলিত এই জনপদে ইস্মার্ট ভূমি সেবা দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করেছে মনপুরা উপজেলা ভূমি অফিস। ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ উপস্থিত ছিলেন মনপুরার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসাইন, ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, প্রধান সহকারী মাকসুদুর রহমান, উপজেলা উপসহকারী ভূমি কর্মকর্তা মাহমুদুল হাসান রুবেল, নাজির আতিকুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় সেলিনা আক্তার চৌধুরী সর্বসাধারণের উদ্দেশ্যে বক্তব্য প্রদানে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা ডিজিটাল সেবার মাধ্যমে ভূমি সেবা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, মনপুরায় আর কোন ভূমিদস্যুদের স্থান হবে না,ভূমিদস্যুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সবসময় সোচ্চার, ভূমি অফিস ও ভূমিদস্যু কর্তৃক কোন ধরনের হয়রানি হলে আমাকে জানাবেন, আপোষহীনভাবে আমি ভূমিদস্যু বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এ সময় আরো বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসাইন, তিনি উপস্থিত সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন ভূমি সেবা নিতে সরকার এখন ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, ভূমি অফিস কর্তৃক ও ভূমিদস্যু কর্তৃক কোন প্রকার হয়রানির শিকার হলে সাথে সাথে ১৬১২২ নাম্বারে কল করে জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি