• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না? উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট। সালমান শাহ’র ম’র’দে’হ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত বিদ্যুৎ সমস্যার সমাধান চান ভোলাবাসী ভোলার ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার মেশিন চালু হবে কবে? ভাঙনের মুখে ভোলা সদরের রাজাপুরের একটি স্কুল বিশ্ব বাবা দিবস আজ কোনো পিতা-মাতার স্থান যেন না হয় বৃদ্ধাশ্রম। ভোলায় হামের পর এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের প্রথম কনভেনশন অনুষ্ঠিত তরুণ বয়সে মানুষকে সেবা দিতে চাওয়ার প্রবণতা নেতৃত্ব দেবার একটি গুণঃ বিএসএমএমইউ উপাচার্য।

NEWS ROOM / ১৭২ বার ভিউ
আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের প্রথম কনভেনশন অনুষ্ঠিত
তরুণ বয়সে মানুষকে সেবা দিতে চাওয়ার প্রবণতা নেতৃত্ব দেবার একটি গুণঃ বিএসএমএমইউ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটির ৩য় জার্নাল প্রকাশিত হয়েছে। শনিবার বিকেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করে সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যলয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের তৃতীয় জানাল প্রকাশ করেন।

এসময় অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, যাদের কোন বিষয়ে কমিটমেন্ট থাকেন, তারাই নেতা হয়। তারাই কিছু করে দেখানো চেষ্টা করেন। সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের জার্নাল নিয়মিত প্রকাশ করার মাধ্যমেই তাদের কমিটমেন্ট রেখেছেন। তরুণ বয়সে মানুষকে সেবা দিতে চাওয়ার প্রবণতা নেতৃত্ব দেবার আরেকটি গুণ।

তরুণ চক্ষু চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণদের মনে রাখতে হবে একদিনে সব কিছু করা সম্ভব নয়। যেটি আজ হয়নি, সেটিও হবে। যাদের ডিগ্রি হয়নি তাদেরও একদিন ডিগ্রী হবে। একজন মেডিক্যাল অফিসার হয়েই যেন না ভাবেন, কেন তার গাড়ি নেই । একটি গাড়ি যার আছে, তার গাড়িটি করতে সময় লেগেছে বিশ বছর। সুতরাং পরিশ্রম করতে হবে। মাথা ব্যথার জন্য সিটি স্ক্যান না করে রিফ্রাকশন করলেই হবে। সিটি স্ক্যান করলে কিছু টাকা পাওয়া যায়, এই মানসিকতা পরিহার করতে হবে। অর্থাৎ সততার সাথে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।

অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন দীপ আই ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সিটিউটের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারমান অধ্যাপক ডা. মোঃ শওকত কবির, ঢাকা মেডিক্যাল কলেজের চক্ষু বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ডা. চন্দ্রশেখর মজুমদার, ইস্পাহানি ইসলামীয়া আই ইনিস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (শিক্ষা) ডা. সারোয়ার আলম ও এসএফএমইএস এন্ড টিআই এর পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওএসবির মহাসচিব সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী, রংপুর ওএসবির সাধারণ সম্পাদক ডা. মোখলেসুর রহমানম ও চট্টগ্রাম ওএসবির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা.তনজুয়া তানজিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক ডা. এবিএম ইয়াসিন উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. মোঃ শাহাজান সিরাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি