• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বিএনপির অবাস্তব দাবির কোনো মূল্য নেই ভোলায় — তোফায়েল আহমেদ

NEWS ROOM / ১৮২ বার ভিউ
আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩




অনন্ত হাসান মাসুদ, ভোলা প্রকাশ।।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নতুন করে ১০ দফা দাবিতে রাজপথে নেমেছে। তারা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায়। আমি স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে। সংবিধান অনুসারে নির্বাচন হবে। বিএনপি যে অবাস্তব দাবি করে, তার কোনো মূল্য নেই।

শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোলায় নিজ নির্বাচনী এলাকার কাচিয়া, পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে একাধিক পথসভায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তা ইতিহাসে বিরল। বাংলাদেশ এখন আন্তর্জাতিক বিশ্বে উন্নয়ন ও মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। যে কারণে বিশ্বের মানুষ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে। সরকার পদ্মাসেতু ও মেট্রোরেলের মতো বড় বড় প্রকল্পের কাজ করে বেশ প্রসংশিত হয়েছে। তাই বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।

ভোলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে, যা সারাদেশে সরবরাহের পাশাপাশি ভোলায় শিল্প কল কারখানা গড়ে তোলা হবে। ভোলা-বরিশাল ব্রিজ হবে। এ জেলা হবে অন্যতম একটি বৃহৎ অর্থনৈতিক জোন।

তোফায়েল আহমেদ পাঁচ দিনের সংক্ষিপ্ত সফরে তার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও পথসভায় বক্তব্য রাখেন।

এসময় তার সাথে ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি