শিরোনাম
ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল গোপন সংবাদের ভিত্তিতে অভি/যান,দুলারহাটে নারীর হেফাজতে মিলল ৫২৫ গ্রাম গাঁ’জা বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন–ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫, জরিমানা দেড় লাখ টাকা দাপ্তরিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বাড়াতে ভোলা জেলা পুলিশ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিজামুদ্দিন ছালিফ, সন্তানের সুস্থতায় দেশবাসীর দোয়া চাইলেন বাবা নিক্সন ঢাকার বাসায় চু’রি, স্ব’র্ণ বিক্রি করতে এসে ভোলায় ডিবির জালে আঃ আলী!

ভোলার চরফ্যাশনে সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার !!

NEWS ROOM / ১৯১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩




আলী হোসেন রুবেল সিনিয়র স্টাফ রিপোর্টার।।

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা সংলগ্ন চর মানিকা ইউনিয়নের উত্তর চর মানিকা গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশের একটি টিম।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। লাশটির সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বৃদ্ধের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি।

ওই বৃদ্ধের আনুমানিক বয়স ৬০ বছর। লাশের পড়নে সাদা খয়েরী রঙের একটি লুঙ্গি ও গায়ে বেগুনি রঙের একটি সুয়েটার রয়েছে।

দক্ষিণ আইচা থানার ডিউটি অফিসার (এসআই) মো. নেসার উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি