• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে শতবার ভাবুন: অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয় নিজ খামারে মাছের পরিচর্যায় ব্যস্ত অমি চৌধুরী

চরফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি।

NEWS ROOM / ১৯৫ বার ভিউ
আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

 

শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে রক্ষিত নগদ ৪লাখ টাকা, আসবাবপত্রসহ সব পুড়লেও অলৌকিকভাবে বেঁচে গেছেন ঘরের লোকজন। অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের সিকদার বাড়িতে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শাকিল সিকদার জানান, শুক্রবার গভীর রাতে পরিবারের লোকজন যখন ঘুমে- এ সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। আলো দেখে তাৎক্ষণিক সবাই ঘুম থেকে উঠে নিজেরা চিৎকার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাড়ির কেউ হতাহত হননি।
তিনি আরোও বলেন, অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ ৪লাখ টাকাসহ গয়না ঘাটি, মূল্যবান জিনিসপত্র ও জরুরি কাগজপত্র পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের ইনচার্জ আসাদুজ্জামান খান বলেন, লাকরীর চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।

শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:০১৬১৩২৮৩৫৯২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি