• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

ভোলার তুলাতুলির আলোচিত কিশোর গ্যাং র‍্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প কর্তৃক গ্রেফতার।

NEWS ROOM / ১৬৭ বার ভিউ
আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার

র‍্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প কর্তৃক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে ভোলা জেলার সদর মডেল থানার মামলা নং-২১, তারিখ-০৯/০২/২০২৫ ইং, ধারা- ১৪৩/৩৪১/৩৮৫/৩২৩/৩৫৪/৩৭৯/৫০৬ পেনাল কোড এর এজাহারনামীয় ০১নং (ঘটনার নেতৃত্বদানকারী) পলাতক আসামী ও কিশোর গ্যাং এর প্রধান ০১।মোঃ আরমান (১৯), পিতা-মৃত রানা, মাতা-মোসাঃ আমেনা বেগম, সাং-ওয়েস্টার্নপাড়া, শরিফা মার্কেট, ০৬ নং ওয়ার্ড, বর্তমান ঠিকানা-আদর্শ একাডেমি রোড় সংলঘ্ন মালেক মিয়ার বাসার দ্বিতীয় তালার ভাড়াটিয়া, থানা-সদর, জেলা- ভোলা এবং এজাহারনামীয় ০৪ নং পলাতক আসামী অর্থ্যাৎ কিশোর গ্যাং লিডার আরমানের একনিষ্ঠ সহযোগী ০২। হৃদয় (১৮), পিতা- ইউসুফ ঘটক, সাং-ধনিয়া, তুলাতলী, পরির হাট, থানা-সদর, জেলা-ভোলাদ্বয়কে ভোলা জেলার সদর থানাধীন ইলিশা লঞ্চঘাট হতে ইং ১৬/০২/২০২৫ তারিখ ০০:৪৫ ঘটিকার সময় সুস্থ অবস্থায় গ্রেফতার করা হয়৷

প্রকাশ থাকে যে, ভোলা সদর থানাধীন তুলাতলী ইলিশা বাড়ি রেস্টুরেন্ট এবং পার্কটি একটি পর্যটন কেন্দ্র। ভোলাসহ আশপাশ এলাকার বহু পর্যটক উক্ত পার্কটিতে পরিবার এবং বন্ধু-বান্ধব নিয়ে ঘুরাফেরা করতে আসে। সেখানে বেশ কয়েকবার কিশোর গ্যাংয়ের সদস্যরা পর্যটকদেরকে বিভিন্নভাবে জিম্মি করে চাঁদা আদায়ের ঘটনা সংঘঠিত করেছিলো।

গত ০৮/০২/২০২৫ ইং তারিখ একজন পর্যটক তাহার পরিবার নিয়ে ঘুরার জন্য তুলাতলী পর্যটন কেন্দ্রে গেলে পূর্বের ন্যায় কিশোর গ্যাং এর প্রধান আরমান (উপরোক্ত ধৃত আসামী) তাহার অপরাপর গ্যাং এর প্রায় ১৪/১৬ জন সদস্য উক্ত পর্যটক এর নিকট চাঁদা দাবি করে। পর্যটক তাদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলে আরমান এর নের্তৃত্বে হৃদয়সহ কিশোর গ্যাংয়ের অপরাপর সদস্যরা পর্যটকসহ ঘুরতে আসা তাহার পরিবারের অপর সদস্যদের মারধরসহ শ্লীলতাহানী অন্যান্য অপরাধমুলক কর্মকান্ড করে।

ঘটনাটি স্থানীয় উপস্থিত লোকজন মোবাইলে ভিডিও ধারন করে ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং ভিডিওটা সারা দেশে ব্যাপকভাবে ভাইরাল হয়। পাশাপাশি ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়।

বর্নিত ঘটনার ভুক্তভোগী বাদী হয়ে আরমান ও হৃদয়সহ ০৪ (চার) জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০/১২ জনকে বিবাদী করে উল্লেখিত মামলা করলে, মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য র‍্যাব ক্যাম্প, ভোলা এর নিকট অধিযাচনপত্র প্রদান করেন।

অধিযাচনপত্র প্রাপ্তির পর র‍্যাব ক্যাম্প, ভোলার র‍্যাব সদস্যরা ঘটনার সহিত জড়িত এজাহারনামীয় আসামীদের অবস্থান সনাক্তের চেষ্টা করা কালে জানা যায় যে, আসামী আরমান এবং হৃদয় ঘটনার পর ঢাকায় গিয়ে আত্নগোপন করেছে এবং ১৫/০২/২০২৫ ইং তারিখ তারা ঢাকা থেকে লঞ্চ যোগে ভোলার উদ্দেশ্যে রওয়ানা করেছে। বিষয়টি নিশ্চিত হয়ে র‍্যাব ক্যাম্প, ভোলার র‍্যাব সদস্যরা ইলিশা লঞ্চঘাটে অবস্থান নেয়। অদ্য ১৬/০২/২০২৫ ইং তারিখ ০০:৪৫ ঘটিকার সময় লঞ্চটি ঘাটে ভিড়ালে যাত্রীরা লঞ্চ থেকে নামার সময় আসামী আরমান(১৯) এবং হৃদয় (১৮) দ্বয়কে সনাক্তপূর্বক র‍্যাব ক্যাম্প, ভোলার র‍্যাব সদস্যদের কর্তৃক গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি