• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

NEWS ROOM / ১৩৮ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

দাদা- দাদি
মোঃ মহিউদ্দিন


———————–
দাদা-দাদি বুড়ো-বুড়ি
বয়স প্রায় পাঁচ কুড়ি
মুখে নেই দাঁত,
চিবাতে তাদের খুব-ই কষ্ট
খেতে পারেন না ভাত।
বয়সের ভারে নুয়ে পড়েছে
করতে পারেন না কোন কাজ,
মেরুদণ্ড বাঁকা হয়ে
হয়ে পড়েছে ভাঁজ।
চোখে খুব-ই কম দেখেন
কানেও শোনেন কম,
মাঝে মাঝে হাঁপিয়ে উঠেন
কষ্টে ফেলেন দম।
হাঁটেন চলেন খুবই কষ্টে
লাঠিতে দিয়ে ভর,
প্রায় সময়-ই শুয়ে থাকেন
লেগে থাকে কাশি,জ্বর।
পায়ে ব্যথা,মাজায় ব্যথা
ব্যথা সকল অঙ্গে,
তারপরেও হেসে উঠেন
দাদি নানান ঢঙে।
গায়ের চামড়া ঢিলাঢালা,
হাত,পা কাঁপে সব সময়,
তবুও মুখে পানের খিলি
মাড়ি দিয়ে চিবিয়ে খায়।
পুরনো দিনের গল্প শোনায়
কিচ্ছা-কাহিনী যত,
রাজার-প্রজার গল্প শোনায়
কত যে শত শত।
তবুও তাদের অনেক সময়
করেন অবহেলা,
বৃদ্ধাশ্রমে একা-একা কেঁদে-কেঁদে
যায় যে তাদের বেলা।
একদিন তোমরাও বুড়ো হবে
ঘুরবে পথে পথে,
হয়তো সেই বৃদ্ধাশ্রমে-ই
তোমার স্থান হবে ভবিষ্যতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি