• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

NEWS ROOM / ১৪৪ বার ভিউ
আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

কোথায় হারালো
মোঃ মহিউদ্দিন


——————-
কোথায় হারালো
লাঙ্গল-জোয়াল গরু দিয়ে চাষ
দেশের চাষী গোলার চাল
খেত বারো মাস।
কোথায় হারালো
গরুর গাড়ি কোথায় ছনের ঘর
কোথায় হারালো গরুর গাড়ির
করকর চাকার শব্দ করা বহর।
কোথায় হারালো
মাটির কলসি শীতল খাবার জল
কোথায় হারালো মাটির থালা,
বাসন,তামা,কাঁসা,পিতল।
কোথায় হারালো
রেশমি ফিতা রঙিন কাঁচের চুরি
কোথায় হারালো দেশি খেলা
হাডুডু,গোলাছুট,রঙিন ফানুস-ঘুড়ি। কোথায় হারালো
মেয়েদের গালে, ঠোঁটে,পায়ে
লাল রংয়ে রাঙিয়ে দেয়া আলতা
কোথায় হারালো মেজবান খাওয়া
প্লেটের বদলে কলাপাতা।
কোথায় হারালো
হেরিকেন কোথায় প্রদীপ বাতি
কোথায় হারালো কাঠের হাতল
শরীফ নামের ছাতি।
কোথায় হারালো
হুক্কা তামাক কোথায় পাতার বিড়ি
কোথায় হারালো দেশি ধানের
পিঠা,খৈ,চিরা, মুড়ি।
কোথায় হারালো
কাক পাখি, চিল,শকুন,বাজ
কোথায় হারালো হাতের রুমাল
নকশী কাঁথায় রেশমি সুতার
রংবেরঙের কারু কাজ।
কোথায় হারালো
দিঘীর স্বচ্ছ মিষ্টি স্বাদের জল
কোথায় হারালো গম, ডাল
ভাঙ্গার পাথুরে যাঁতা কল।
কোথায় হারালো
লেখাপড়ার দোয়াত,কালী, ঝর্ণা কলম
কোথায় হারালো দাদুর পায়ের
যত্নে রাখা খড়ম।
কোথায় হারালো
নতুন বউ আনা নেয়ার
ঐতিহ্যবাহী পালকী,
কোথায় হারালো কৃষকের ঘরে থাকা
শস্য দানা ভাঙ্গার কাঠের ঢেঁকি।
কোথায় হারালো
বিয়ে বাড়ির লাঠিয়ালের খেলা
কোথায় হারালো গীতের আসর,
জারি সারি গান,বৈশাখী মেলা।
কোথায় হারালো
ডিঙি নৌকার রংবেরঙের পাল
কোথায় হারালো মাছ ধরার
শখের ঝাঁকি জাল।
কোথায় হারালো
সুমধুর কন্ঠের পল্লীগীতি,ভাটিয়ালি সুর
কোথায় হারালো শীতের পিঠাপুলি,
পাটালি, মিষ্টি মধুরখেজুর রসের গুড়।
কোথায় হারালো
দেশি মাছ কৈ, শিং,ভেদা,
সরপুঁটি, পাবদা, মাগুর
কোথায় হারালো স্বচ্ছ জলের
টলটলে পুকুর।
কোথায় হারালো
শিল পাটায় পিষে হলুদ, মরিচ বাটা
কোথায় হারলো মিষ্টি স্বাদের
দেশী গমের আটা।
কোথায় হারালো
টক-মিষ্টি স্বাদের দেশি জাতের বেগুন
কোথায় হারালো খবর দেয়া-নেয়ার
চিঠি লেখার দিন।
কোথায় হারালো
পুষ্টিগুণে ভরা ঢেকি ছাঁটা চাল
কোথায় হারালো গ্রামে গঞ্জের
মিষ্টি স্বাদের তাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি