সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে (০৭ মার্চ) মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক ‘ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪’ উদযাপন করেছে।
ঐতিহাসিক ৭ই মার্চ’ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান।উপজেলা নির্বাহী কর্মকর্তা পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা এবং সকাল ১১ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম,বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ গোবিন্দ মন্ডল,বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকতা ডাঃ নিরুপম সরকার সোহাগ,বোরহানউদ্দিন থানার ওসি তদন্ত মোঃ আলাউদ্দিন প্রমুখ।