• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

২৪ এর বাংলায় আর কোন স্বৈরাচার গড়ে উঠতে দেওয়া হবে না: ভোলায় নাহিদ ইসলাম

NEWS ROOM / ১৭৬ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫




 

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধিঃ

জনগণের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক ঐক্য চাই” এই শ্লোগানে ভোলায় অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টির বর্ণাঢ্য পথযাত্রা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৩টা থেকে ভোলা জেলা প্রেসক্লাবের সামনে পথযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে আমরা স্বৈরাচার এর পতন ঘটিয়েছি।
২৪ এর বাংলায় আর কোন স্বৈরাচার গড়ে উঠতে আমরা দেব না।

পথসভায় অংশ নিতে বিকাল ৩টার দিকে সভাস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা জানতাম স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছিলো। আজ ভোলা ঘুরে দেখলাম, এ অঞ্চলে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। উন্নয়ন হয়েছিল শুধুমাত্র লুটপাট আর দুর্নীতির। ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও ভোলাকে উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত করেছে স্বৈরাচার সরকার। ভোলা বরিশাল ব্রীজ ও ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ ভোলাবাসীর নৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে তরুণরা রাজপথে নেমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। সেই চেতনায় আবারো আমরা মাঠে নেমেছি, কারণ চাঁদাবাজ-মাফিয়া ও দুর্নীতিবাজরা আবার দেশের ওপর চেপে বসেছে। আমরা বলেছিলাম চাঁদাবাজ এবং মাফিয়াবাজ যে সিস্টেম টিকিয়ে রাখে সেই সিস্টেমের আমরা পতন চাই। কিন্তু দেখেছি সেই সিস্টেমকে আবারো টিকিয়ে রাখছে এবং চাঁদাবাজ ও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি শক্তি। গণহত্যার বিচার এবং নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই। সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ কখনোই পাবো না। কোনো স্বৈরতন্ত্র বাংলাদেশে আর ফেরত আসতে দেব না। নতুন করে কাউকে আর স্বৈরাচার হতে দেব না।

এছাড়াও পথসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের সংগ্রামের কথা তুলে ধরেন এবং রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা বলেন, দেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এনসিপি জনগণের সঙ্গে আছে এবং থাকবে। পথসভা শেষে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের খোঁজখবর নেন তারা।

এনসিপির দাবি, এই পদযাত্রা শুধু একটি কর্মসূচি নয়, বরং একটি প্রতীক যা দেশের রাজনীতিতে নতুন ধারার আগমনের ইঙ্গিত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি