• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর

NEWS ROOM / ১৯৬ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬




সঞ্জয় গুহ বিশেষ প্রতিনিধি ভোলা প্রকাশঃ

বরিশালে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি ডাক্তারদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামে আপনারা যারা ছিলেন সংখ্যাটা খুব বেশি নয়, এই সংখ্যা দিয়ে আগামী দিনের যে লড়াই সেটা পার করা যাবে না। আপনাদের আচরণ ব্যক্তিত্ব, সততা এবং চিকিৎসা পেশার প্রতি আপনাদের যে নিষ্ঠা সেই দৃষ্টি দিয়ে অন্যান্য চিকিৎসকদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে আকৃষ্ট করবেন। অনুপ্রাণিত করবেন এবং এক জায়গায় নিয়ে আসবেন। যাতে করে চিকিৎসক পেশায় বা সংশ্লিষ্ট মানুষদের একটি বড় অংশ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য সেক্টর নিয়ে যে স্বপ্ন প্রত্যেকটি ঘরের দারগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার স্বপ্ন । সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদের অনেক মানুষ দরকার যারা তারেক রহমানের নেতৃত্বে আন্তরিকভাবে কাজ করবে।
আজ শুক্রবার (৬ মার্চ) ইফতার পূর্বক বরিশাল ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা এ অনুষ্ঠানের আয়োজন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।তিনি আরও বলেন, ডাক্তার হিসেবে আপনার পেছনে মানুষ কি ধারণা পোষণ করে, এটি খুঁজে দেখবেন। মানুষ আপনাকে কতটুকু ভালবাসে। আপনি চিকিৎসা দিয়ে যদি মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন তাহলে আপনার জীবন শুধু সার্থক না, পরকালেও আল্লাহ তার জন্য পুরস্কার রেখেছেন। বরিশাল বিভাগ প্রত্যন্ত এলাকা, এখানে ডাক্তার সাহেবরা যেতে চান না। আপনারা দয়া করে বইসা বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনাসহ আমাদের এই অঞ্চলে যাতেকরে ডাক্তাররা থাকেন এবং তারা সঠিকভাবে অবস্থান করেন সে বিষয়টি নিশ্চিত নিশ্চিত করবেন। অনেক সময় আমরা ডাক্তার সাহেবদেরই তার স্থানে পাইনা। সাতজন পোস্টিং থাকলে আমরা গিয়ে পাই একজন দুইজন তিনজন, উনি চাইলেও কিছু করতে পারবেন না বিষয় দৃষ্টি দেওয়ার জন্য ডাক্তারদের প্রতি আহ্বান জানান তিনি। ড্যাব, শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম এবং অধ্যাপক ডা. কে এম মুজিবুল হক দোয়েল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি