• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে :ভোলায় বরিশাল রেঞ্জ ডিআইজি

NEWS ROOM / ১৪০ বার ভিউ
আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ভোলা জেলার বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিইজি মো: মনজুর মোর্শেদ আলম ।

রবিবার ( ১৩ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত ভোলা জেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন তিনি। এসময় তিনি মন্দিরের হিন্দু নেতাদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে নিরাপত্তার ব্যাপারে খোজ খবর নেন।

মন্দির পরিদর্শন করে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, এই দেশটা আমাদের সকলের ধর্ম যার যার রাষ্ট্র সবার। সংখ্যালগু, সংখ্যাগুরু বলতে কোন কথা নেই। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদের নাগরিক।

তিনি আরো বলেন, আমি বরিশাল বিভাগের বিভিন্ন জেলার পূজা মন্দির পরিদর্শন করেছি। সব জায়গাতে আনন্দঘন পরিবেশে দূর্গা পুজা শুরু হয়েছে। কোথাও কোন সমস্যার কথা শুনতে পাইনি। মন্দির পরিদর্শনকালে হিন্দু নেতাদের সাথে কথা বলে নিরাপত্তার ব্যাপারে খোজ খবর নেয়া হয়েছে। তারা নিরাপত্তার কোন ঘাটতি পাননি।
তিনি বলেন,আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টিতে কাজ করে যাচ্ছি, কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করতে চাইলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে,সাম্প্রদায়িক সম্প্রীতি যে ই নষ্ট করতে চাইবে তাকে ই আইনের আওতায় আনা হবে।
সময় তিনি সবাইকে সাবধান হওয়ার আহ্বান জানিয়ে সতর্কবার্তা প্রদান করেন।
ডিআইজি মো.মনজুর মোর্শেদ আলম মন্তব্যে করে আরো বলেন, যেহেতু আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাই দেশের প্রতিট ইঞ্চির মাটির পূর্ন মৌলিক অধিকার আমাদের সকলের। পুলিশ,সেনাবাহিনী,র্যাব,আনসার সদস্যরা মাঠে রয়েছে। উদ্দেশ্য একটাই সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে উৎসবমুখরভাবে দুর্গা উৎসব পালন করা।

এসময় ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক,ভোলার লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার,বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান,
পূজা উদযাপন কমিটির সভাপতি লিটন চন্দ্র রক্ষিত,সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দাস সহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি