• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ,র‍্যালি, লিফলেট বিতরণ ও বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নি.হত। কোস্টগার্ডের অভিযানে ভোলা”র মনপুরার কু.খ্যাত ডাকাত সর্দার স্বপন আটক সরকারি খাল দখলে মনপুরায় বাড়ছে জলাবদ্ধতা,পুনঃখননেই দেখছেন সমাধান ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন। ভোলা সদর হাসপাতাল চত্বরে মোটরসাইকেলের দখল,রোগী-স্বজনদের চরম ভোগান্তি। ভোলাসহ ১০ জেলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন। ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি।  বোরহানউদ্দিনে বিয়ে বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ: দোষীদের শাস্তির দাবিতে বরের সংবাদ সম্মেলন রথের সারথি হতে পেরে নিজেকে ধন্য মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বিশু ঘোষ।

সরকারি খাল দখলে মনপুরায় বাড়ছে জলাবদ্ধতা,পুনঃখননেই দেখছেন সমাধান

NEWS ROOM / ২৫ বার ভিউ
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশ ডেস্ক:

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় সরকারি খাল দখল ও ভরাটের কারণে দিন দিন তীব্র আকার ধারণ করছে জলাবদ্ধতা সমস্যা। একসময় প্রাকৃতিকভাবে বৃষ্টির ও জোয়ারের পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যম ছিল এসব খাল। কিন্তু দখল ও ভরাটের ফলে সেই ব্যবস্থা ভেঙে পড়ায় সামান্য বৃষ্টি কিংবা জোয়ারেই উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে।

প্রায় ৩৭৩ বর্গকিলোমিটার আয়তনের মনপুরা উপজেলায় দেড় লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে এই দুর্ভোগের শিকার। জলাবদ্ধতার কারণে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রামীণ সড়ক ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে কৃষকরা ফসল উৎপাদনে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ ও মাটি ফেলে ভরাট করায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকট—দুই ধরনের সমস্যাই দেখা দিচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ বলেন, খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে না পারলে ভবিষ্যতে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব আরও বাড়বে। তাই খালগুলো দ্রুত দখলমুক্ত করে পুনঃখননের বিকল্প নেই।

পানি উন্নয়ন বোর্ড-২ (চরফ্যাশন)-এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা জানান, চলমান খাল পুনঃখনন প্রকল্পের আওতায় মনপুরার কয়েকটি গুরুত্বপূর্ণ খাল অন্তর্ভুক্ত হয়েছে। প্রকল্প বাস্তবায়নের সময় খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালগুলো পুনরুদ্ধার করা হবে।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি—শুধু পুনঃখনন নয়, খাল দখলমুক্ত রাখা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলে মনপুরার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি