• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে:এমপি শাওন

NEWS ROOM / ৩২৯ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

মো.সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা
ভোলা ৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে।
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের সকল স্তরের মানুষের কথা ভাবেন তিনি অন্ধকার থেকে এদেশকে আলোকিত করেছেন।
দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও পুনরায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার কোন বিকল্প নেই। মনে রাখতে হবে, নিজেদের ভাগ্যেন্নয়নেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। তাই দেশ বিরোধী চক্রের সকল ষড়যন্ত্রের জবাব দিতে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করুন। ২৯ নভেম্বর দুপুরে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার ভূমিহীন-গৃহহীন পরিবার কে জমিসহ একক গৃহসমূহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি শাওন আরো বলেন, বিএনপি জামায়াতে সন্ত্রাসী জোটের এজেন্ডা বাস্তবায়নকারী তথাকথিত স্বঘোষিত মৌসুমী নেতাদের প্ররোচনায় পরে নিজেদের ভাগ্যেন্নয়ন ব্যাহত করবেন না। এ বিষয়ে সকলে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার,উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, চাঁদপুর ইউপি চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন, চাচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি