• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল:এমপি মুকুল।

NEWS ROOM / ৩০০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

মোঃ সাইফুল ইসলাম আকাশ বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুইদিন ব্যাপী সেমিনার ও প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৪ নভেম্বর সকালে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠানটি শুরু হয় এবং ২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই প্রদর্শনী অনুষ্ঠানের
উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে সংসদ সদস্য ২৩ টি স্টলে পরিদর্শন করে উদ্ভাবিত প্রযুক্তির প্রশংসা করেন।

পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলামের সভাপতিত্বে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
ওই সময় তিনি উদ্ভাবিত প্রযুক্তির প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যাতে এক ইঞ্চি জমিও ফাকা অবস্থায় না থাকে তা বাস্তবায়নের জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান তিনি।

এমপি মুকুল বলেন,বঙ্গবন্ধুর কন্যা সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, দেশের উন্নয়ন হয়, জনগণের কল্যাণ হয়। তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন বিধায় বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব আর ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল, বিশ্ব দরবারে বাঙালী মাথা উঁচু জাতি।

এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট এর সাইন্টিফিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা,মোঃ জসিমউদ্দিন,মোঃ রিফাজ উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,যুব উন্নয়ন কর্মকর্তা মো.মিজানুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা এইচ.এম শামীম,বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি