• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

লালমোহনে রশিদ দিয়ে চাঁদাবাজি ৬ জন গ্রেফতার

NEWS ROOM / ২৩৭ বার ভিউ
আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪




লালমোহনে রশিদ দিয়ে চাঁদাবাজি ৬ জন গ্রেফতার

তুহিন খন্দকার, ভোলা :
ভোলার লালমোহন পৌরসভা এলাকায় সরকারি রাস্তায় চলাচলকৃত মোটরসাইকেল, সিএনজি, অটো রিক্সার ও মোটরসাইকেল ড্রাইভাদের থেকে চাঁদা উত্তোলনের সময় ছয় চাঁদাবাজকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) লালমোহন হাসপাতাল রোডে রশিদ দিয়ে চাঁদাবাজি কালে ৬ জনকে আটক করে লালমোহন থানা পুলিশ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব উল আলম জানান, আটককৃতদের ব্যাপারে লালমোহন থানায় ৩৮৫/৩৮৬ পেনাল কোডে মামলা দায়ের করে আসামীদের রবিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, পৌরসভা ৮নং ওয়ার্ড ওয়েস্টার্ণ পাড়ার মো. শাহে আলম মাস্টারের ছেলে মো. সোহেল (৪২), একই এলাকার খান সাহেবের ছেলে মো. শান্ত (২১), পৌরসভা ১২ নং ওয়ার্ড মো. জামালের ছেলে মো. শরিফ (২২), মো. মফিজের ছেলে মো. শফিক (৪৯), মো. আলীর ছেলে মো. রিপন (৩৫), লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা ৪নং ওয়ার্ডের মো. নুরনবী দুলালের ছেলে মো. ডালিম (২৫)।
স্থানীয়রা জানান, লালমোহন পৌরসভার টোল আদায়ের কথা বলে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিল তারা। এসময় চরফ্যাশন থেকে আসা মো. মোশারফ হোসেন নামে একজন সিএনজি ড্রাইভারের কাছ থেকে চাঁদা দাবী করলে সিএনজির যাত্রীরা তার প্রতিবাদ করার পর আটককৃতরা সংঘবদ্ধ হয়ে যাত্রীদের মারধর করে। তখন যাত্রীরা লালমোহন থানায় এসে জানালে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি