• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল গোপন সংবাদের ভিত্তিতে অভি/যান,দুলারহাটে নারীর হেফাজতে মিলল ৫২৫ গ্রাম গাঁ’জা বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন–ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫, জরিমানা দেড় লাখ টাকা

রক্ত ঋণে

NEWS ROOM / ২১০ বার ভিউ
আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩




রক্ত ঋণে
— ডা. মোঃ মহিউদ্দিন
—-
এ দেশটা কার ?
লাখো শহীদ বীর সেনাদের
ঋণের রক্তে মালা গাঁথা,
যে বীর সেনা বুকের রক্তে রাঙিয়ে
উড়ালো লাল সবুজের পতাকা।
লাল সবুজের পতাকা উড়ালো
যে স্বদেশী গানের ছন্দে,
স্বাধীনতা পেয়েছি রক্ত
গোলাপ রক্ত জবা
বকুল ফুলের গন্ধে।
স্বাধীনতা এসেছে দুই দেশের
কৃষ্টি কালচার জীবন প্রবাহের দ্বন্দ্বে।
স্বাধীনতা এসেছে বহু প্রাণ
বহু রক্তের বিনিময়ে রণাঙ্গনে,
স্বাধীনতা এসেছে জনক- জননীর
তরুণ ছেলেটি হারিয়ে
হৃদয়ে রক্তক্ষরণে।
স্বাধীনতা এসেছে নিষ্পেষিত
দুঃশাসনের কারণে।
স্বাধীনতা এসেছে এ দেশের
বুদ্ধিজীবীদের আবমূল্যায়নের কারণে।
স্বাধীনতা এসেছে বৈষম্য
মানসিকতার কারণে,
স্বাধীনতা এসেছে পূর্ব বাংলার
মৌলিক চাহিদা হরণে।
স্বাধীনতা এসেছে হৃদয়ে রক্ত ঝরা
পরাধীন ব্যথাতুরের ব্যথা
অনুভব রন্ধে রন্ধে।
স্বাধীন হয়েছে স্বাধীনতা পেয়েছি
বীর সেনাদের রক্ত ঋণে,
স্বাধীনতা এসেছে দেশপ্রেমের
গানের সুরের বীণে।
আমার এই ছোট্ট কাব্য
টুকু উৎসর্গ করলাম
লাখো শহীদের স্মরণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি