• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত: র‍্যাব মহাপরিচালক

NEWS ROOM / ২২০ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২




স্টাফ রিপোর্টারঃ

দৌলতখানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন র‍্যাব মহাপরিচালক।

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, র‍্যাব দেশের সাধারণ জনগণের কাছে যেমন ভালোবাসা, আস্থা ও নিরাপত্তার প্রতিক, তেমনি অপশক্তি, সন্ত্রাসী, জঙ্গি, মাদক কারবারিদের কাছে র‍্যাব হবে আতঙ্কের প্রতিক।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলার দৌলতখান উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এদিন দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০ ও চৌকিঘাট এলাকায় ১০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে হয়তো রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে। সেই সঙ্গে সন্ত্রাস জঙ্গিবাদের তৎপড়তা আরও বৃদ্ধি পেতে পারে। তবে এসব সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করার জন্য র‍্যাবসহ আইন-শৃঙ্খলাবাহিনী সদা প্রস্তুত রয়েছে।

সম্প্রতি বান্দরবনের রামুর পাহাড়ি এলাকায় সফল অভিযানের চিত্র তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন আমাদের দর্পন। গোয়েন্দা তথ্যের পাশাপাশি সাংবাদিকরাও তথ্য দিয়ে র‍্যাবকে সহযোগিতা করেন। এজন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, আগামী দিনের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত রয়েছে।
পরে তিনি স্প্রিডবোট দিয়ে দৌলতখানে ক্ষতিগ্রস্ত মেঘনা নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করে চৌকিঘাট এলাকায় গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- র‍্যাবের পরিচালক (অপারেশন উইং) লে. কর্ণেল মো. জিয়াউর রহমান, র‍্যাব-৮ এর অধিনায়ক লে. কর্ণেল মাহমুদ, র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর, ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

২৭/১০/২০২২ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি