• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করল বোরহানউদ্দিন থানা পুলিশ

NEWS ROOM / ১৪৬ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নুরনবী(৪৫) কে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিনের থানা সুত্রে জানা যায়,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মোঃ আলতাফ হোসেন ও সহকারি উপ-পরিদর্শ মেহেদী হাসান সহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ২৬ জুন সোমবার সকালে ডিএমপি ঢাকার কোতায়ালী থানাধীন সদরঘাট এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুরনবীকে গ্রেফতার করা হয়।
নুরনবী বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত জালাল আহম্মেদের ছেলে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া মঙ্গলবার সকালে আজকের পত্রিকাকে বলেন,খিলগাও থানার মাদক মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তার নামে যাবজ্জীবন সাজা দেওয়ার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন-যাপন করে আসছিলেন।
তবে গতকাল ঢাকা থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে বোরহানউদ্দিন থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং ২৭ জুন মঙ্গলবার সকালে আসামীকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান,নুরনবীর বিরুদ্ধে বিভিন্ন মামলায় আরো ৪ টি গ্রেফতারি পরোয়ানার রায় হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি