সঞ্জয় গুহ মেহেন্দিগঞ্জ বিশেষ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জে রাজনীতিবিদদের সন্মানে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি তার বক্তব্যে বলেন, যত প্রতিশ্রুতি দিয়েছি বাস্তবায়ন করবো। মানুষের কল্যাণের জন্যই রাজনীতি। রোজা আল্লাহর অত্যন্ত প্রিয় ইবাদত। এর প্রতিদান তিনি নিজ হাতেই দিবেন। এসময় দেশবাসীর শান্তি কামনায় দোয়া-মোনাজাত করা হয়। শুক্রবার বিকেলে সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন এর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন, বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহবায়ক চৌধুরী শরীফা নাসরিন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক জুবায়ের ইউনুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, সদস্য সচিব জুবায়ের মাহমুদ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।