সঞ্জয় গুহ মেহেন্দিগঞ্জ বিশেষ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও গরীব, অসহায়,অসচ্ছল মানুষের মাঝে অনুদানের চেক বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৫জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ এবং ৬০ জন অসহায়,গরীব, দুস্থ মানুষের মাঝে এককালিন অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিরাজ আহাম্মেদ।
ঈদকে সামনে রেখে হুইল চেয়ার ও অনুদানের চেক পেয়ে প্রতিবন্ধী ব্যক্তি ও অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।