• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী আমার প্রাণ,আমি তাদেরকে সন্তানের মতো ভালোবাসি:মাফরুজা সুলতানা

NEWS ROOM / ১৪২ বার ভিউ
আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬




মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভোলা ২ আসনের এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিনী ও উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা বলেছেন,দলকে শক্তিশালী করে এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে দেশটা সবার। কারো সঙ্গে জুলুম না করার জোরালো আহ্বান জানান তিনি।
২৩ এ মার্চ সোমবার রাতে বোরহানউদ্দিন উপজেলার ৯টি ইউনিয়ন ছাত্রদলের সাথে ঈদ পূর্ণমিলনীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের এ কথা বলেন তিনি।
মাফরুজা সুলতানা বলেন,ছাত্রদল তারুণ্যের সংগঠন,এ সংগঠনের প্রতিটি নেতাকর্মী আমার প্রাণ,আমি তাদের সন্তানের মতো ভালোবাসি।
তিনি বলেন,জনগণের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, নগরায়ন, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকার এবং তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ নির্মাণে ছাত্রদল তারুণ্যের আইকন হিসেবে কাজ করবে।
তিনি বলেন,গণতান্ত্রিক বাংলাদেশে যেন আর কখনও কোনও ফ্যাসিবাদের উত্থান না ঘটে, ফ্যাসিবাদের ১৭ বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই-আগস্টের গণহত্যার যেন দ্রুত বিচার নিশ্চিত হয়, সার্বভৌম বাংলাদেশে যেন গণমানুষের স্বাধীনচেতা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে এবং সাম্য ও ন্যায়বিচার ভিত্তিক সমাজে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে এই নিয়ে কাজ করে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাফরুজা সুলতানা বলেন,আজ আমি ছাত্রদলের ৯টি ইউনিয়নের নেতাকর্মীদেরকে ডেকেছি,আমি চাই ছাত্রদল প্রতিটি কাজে প্রহরী হিসেবে মানুষের পাশে দাঁড়াবে,প্রতিটি ইউনিয়নে,প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদেরকে অন্যায় রুখে দেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের একমাত্র সন্তান-বিএনপি নেতা ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী শহিদুল আলম নাসিম,সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম,ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার,ছাত্রদল নেতা শিহাব হাওলাদার,ছাত্রদল নেতা মনোয়ার হোসেন টিপু সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি