• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় নদীর তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারানোর হাহাকারে হারিয়ে গেছে ঈদের আনন্দ, ব্লকের দাবিতে মানববন্ধন ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী আমার প্রাণ,আমি তাদেরকে সন্তানের মতো ভালোবাসি:মাফরুজা সুলতানা মনপুরায় আব্দুল মান্নান হাওলাদারের জানাজা ও দাফন সম্পন্ন বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা জানালেন সভাপতি ও সাধারণ সম্পাদক মেহেন্দিগঞ্জ পৌর মেয়র নির্বাচনে আলোচনায় রয়েছেন বিএনপির একাধিক প্রার্থী। মেহেন্দিগঞ্জে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে নগদ টাকা বিতরণ। ঈদ উপলক্ষে ভোলার ইলিশাঘাট থেকে যাত্রীদের সুবিধাতে ফ্রি বাস সার্ভিস দিয়েছে জেলা পুলিশ। যত প্রতিশ্রুতি দিয়েছি সব বাস্তবায়ন করবো- প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও চেয়ারম্যানদের সাথে প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি’র মতবিনিময় সভা। মেহেন্দিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হুইল চেয়ার ও চেক বিতরণ।

মেহেন্দিগঞ্জ পৌর মেয়র নির্বাচনে আলোচনায় রয়েছেন বিএনপির একাধিক প্রার্থী।

NEWS ROOM / ১২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ

যতই দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে পৌরসভার নির্বাচন। বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে সর্বত্র আলোচনা এখন তুঙ্গে। ইতিমধ্যেই পৌর মেয়র প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী চুড়ান্ত করে, পৌর জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব সাইফুল ইসলামের নাম ঘোষণা করেছে। এখন আলোচনা চলছে ক্লিন ইমেজের জামায়াত প্রার্থী সাইফুল ইসলামের বিরুদ্ধে কে হচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী। পাতারহাট বন্দরের চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, পাড়ায়, মহল্লায় সর্বস্তরের মানুষের মুখে মুখে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপির একাধিক প্রার্থীর নাম। পৌর মেয়র নির্বাচনকে কেন্দ্র করে সারাক্ষণই চলছে আলোচনা, বিশ্লেষণ। সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন কারা নির্যাতিত পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়া উদ্দিন সুজন, আরেক কারা নির্যাতিত নেতা পৌর বিএনপির বর্তমান আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, কারা নির্যাতিত পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বার-বার কারা নির্যাতিত নেতা বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু ও বার-বার কারা নির্যাতিত আরেক নেতা উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন। এক সময়ের তুখোড় ছাত্রনেতা, বার বার নির্বাচিত পৌর কাউন্সিলর জিয়া উদ্দিন সুজন ভারপ্রাপ্ত পৌর মেয়র থাকাকালীন সময়ে জনগনের আস্থা অর্জন করেছেন। ৫নং কালিকাপুর ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত কাউন্সিলর জিয়া উদ্দিন সুজন সাবেক সাংসদ মেজবা উদ্দিন ফরহাদের অনুসারী হওয়ায় জিয়া উদ্দিন সুজনকে ফরহাদ অনুসারীরা প্রার্থী হিসেবে দেখতে চায়। পৌর বিএনপির আহবায়ক ও ক্রীড়া অনুরাগী নেতা সৈয়দ রিয়াজ শাহীন লিটন ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি সাবেক ছাত্র ও যুবদলের সভাপতি ছিলেন। তার বড়ভাই সৈয়দ রফিকুল ইসলাম লাবু সাবেক বিএনপির সভাপতি ও পৌর মেয়র ছিলেন। রাজনৈতিক পরিবার হিসেবে বিভিন্ন ওয়ার্ডের প্রবীণ নেতা ও সাবেক ওয়ার্ড যুবদলের নেতাদের মাঝে সৈয়দ রিয়াজ শাহীন লিটনের অনেক সমর্থন রয়েছে। পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়াও রয়েছেন প্রার্থী হিসেবে আলোচনায়। বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক ও কর্মী বান্ধব নেতা সালাউদ্দিন পিপলু, প্রার্থী হিসেবে তারও ব্যাপক জনসমর্থন রয়েছে। তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের সময় সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। দলীয় নেতাকর্মী ও এলিট শ্রেণীর মানুষের মাঝে সালাউদ্দিন পিপলু’র ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এছাড়া কর্মী বান্ধব আরেক নেতা উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিনকে নিয়েও চলছে ব্যাপক আলোচনা। নেতাকর্মীরা তাকে পছন্দ করে, সেই সাথে ভদ্র ও মিশুক মানুষ হিসেবে বয়োবৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেনী-পেশার এবং সাধারণ মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে। তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের মাঝে তুহিন ব্যাপক জনপ্রিয়। ইতিমধ্যেই দলীয় কর্মী সমর্থকরা ফেসবুকে পোস্ট দিয়ে মেয়র প্রার্থী হিসেবে তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। তৃণমূল জরিপে জানা গেছে, জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলামের বিরুদ্ধে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হলে অবশ্যই ক্লিন ইমেজের ভালো প্রার্থী দিতে হবে বিএনপিকে। তবে বিএনপি যদি জনমত যাচাই না করে প্রার্থী সিলেকশন করে তাহলে এবারের পৌর নির্বাচনের হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে বলে মতামত সাধারণ ভোটারদের। এদের ভিতর থেকেই কেউ একজন হবেন পৌর প্রশাসক, এমনটাই আলোচনা রয়েছে। এছাড়া দলীয়ভাবে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসক নিয়োগ নিয়ে চলছে আলোচনা। উপজেলা প্রশাসক নিয়োগের আলোচনা ও প্রচারণায় রয়েছে উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন জমদ্দারের নাম। নির্বাচনের বিষয়ে পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জিয়া উদ্দিন সুজন গণমাধ্যমকে জানান, আমি দীর্ঘদিন যাবত জনপ্রতিনিধি ছিলাম, বিএনপির মনোনীত মেয়র প্রার্থীও ছিলাম, দল মনোনীত করলে আমি মেয়র নির্বাচন করবো ইনশাআল্লাহ। পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ লিটন জানান, আমি দীর্ঘদিন যাবত ছাত্রদল, যুবদলের নেতৃত্ব দিয়েছি, আমাদের নেতা প্রতিমন্ত্রী রাজিব আহসান ও দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলেই আমি নির্বাচন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি