• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

মিথ্যা সংবাদের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিএনপির সংবাদ সম্মেলন

NEWS ROOM / ১১০ বার ভিউ
আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি বোরহানউদ্দিন পৌর নেতৃবৃন্দের নামে মিথ্যা মনগড়া ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভোলার বোরহানউদ্দিন পৌর বিএনপি।

মঙ্গলবার বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আকবর পিন্টু স্বাক্ষরিত লিখিত বক্তব্য তিনি বলেন- একটি অনলাইন পোর্টালে পৌর বিএনপির সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ সভাপতি সাইদুর রহমান লিটন, যুগ্ন সম্পাদক ও বাজার কমিটির সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু কে চাদাবাজী হিসেবে উল্লেখ করা হয়। অথচ গত ১৭ বছর আওয়ামী দূ:শাসনে হামলা মামলা ও কারাভোগে নির্যাতিত নেতারা যখন ৫ আগস্টের পর বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম এর নির্দ্দেশে সংস্কার ও একটি সুন্দর সমাজ গড়তে মাঠে কাজ করছেন তখন আওয়ামী ফ্যাসিবাদের দোসর হলুদ ও অপসাংবাদিকরা অপপ্রচার চালাতে মরিয়া হয়ে উঠেছে। তারা শান্ত জনপদকে অশাস্ত করার পায়তারা করছে।

সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবং প্রকাশিত সংবাদে বিএনপি নেতাদের নামে যে অভিযোগ উন্থাপন করা হয়েছে তা ৭২ ঘন্টার মধ্যে প্রমান করতে পারলে তারা ক্ষমা চাইবেন অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করবে বলে জানানো হয়।

এ সময় পৌর বিএনপির সহ সভাপতি ইউসুফ হোসেন বাচ্চু বশির আহম্মদ,আব্দুর রব হাওলাদার, সাইদুর রহমান লিটন,যুগ্ন সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু, বাছেদ আলম বাচ্চু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান শাহিন,পৌর যুবদলের আহবায়ক হেলালউদ্দিন মুন্সী,যুগ্ন আহবায়ক রাজিব হাওলাদার সদস্য সচিব আবু জাফর মৃধা,পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর,সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ আলী সবুজ, পৌর স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব শিপন হাওলাদার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি