• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

মা ইলিশ রক্ষায় ভোলার মেঘনায় ২২ দিনের মাছ ধরা নিষিদ্ধ।।

NEWS ROOM / ১৬৩ বার ভিউ
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫




সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।

আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মা ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সারা দেশের মতো ভোলার মনপুরার মেঘনা নদীও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

ভোলা জেলা মৎস্য বিভাগের সূত্রে জানা যায়, ‘মা ইলিশ রক্ষা কার্যক্রম’ বাস্তবায়নের অংশ হিসেবে এ সময় কেউ আইন অমান্য করে নদীতে জাল ফেললে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড ও নৌবাহিনী মৎস্য বিভাগের সঙ্গে যৌথভাবে মেঘনায় অভিযান চালাবে।

মৎস্য বিভাগ জানায়, জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে খাদ্য সহায়তা হিসেবে দ্রুত চাল বিতরণ করা হবে। এ জন্য জেলার ১৩২টি মৎস্য অবতরণ কেন্দ্র ও নদী তীরবর্তী এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা জানান, চাল বিতরণে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জেলেরা যাতে সঠিকভাবে সহায়তা পায় তার জন্য মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহেই যদি জেলে কার্ডের চাল বিতরণ করা হয় তাহলে তাদের ভোগান্তি অনেকটা কমে আসবে। তারা চাল বিতরণে কালক্ষেপণ না করার অনুরোধ জানান। একই সঙ্গে জেলেরা দাবি করেন, নিষেধাজ্ঞা চলাকালে ঋণের কিস্তি বন্ধ রাখা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা জরুরি।

সরকারি সংশ্লিষ্টরা জানান, মা ইলিশ রক্ষা কার্যক্রমের ফলে প্রতিবছর ইলিশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। শুধু ইলিশ নয়, এ সময় নদীতে অন্যান্য মাছও ডিম ছাড়ে, ফলে প্রজনন সুরক্ষিত হয়। তাই ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের কঠোরভাবে নিষেধাজ্ঞা মানতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি