শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫

মহিপুরে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

NEWS ROOM / ১৩৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫




 

রিপন সাব্বির কুয়াকাটা প্রতিনিধি।

পটুয়াখালীর মহিপুরে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে গ্রামীণ ব্যাংকের মহিপুর শাখা অফিস সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে হাঁটতে বের হয়ে এক পথচারী সড়কের পাশে ওই ব্যক্তিকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে ঘুমিয়ে আছেন ভেবে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।

স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, ‘সকালে হাঁটার সময় দেখি একজন লোক রাস্তার পাশে পড়ে আছেন। কাছে গিয়ে ডাকলেও কোনো সাড়া দিচ্ছিলেন না, তাই থানায় খবর দিই।’

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল কালচে সবুজ রঙের হাফ হাতা গেঞ্জি এবং নীল-কালো চেক লুঙ্গি। ডান পায়ের নিচে আঘাতের চিহ্নও রয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি