• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

মহিপুরে ওয়াশ অ্যাডুকেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

NEWS ROOM / ১৮৯ বার ভিউ
আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫




রিপন সাব্বির কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

“বসত বাড়ি ও চারপাশ পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে ওয়াশ অ্যাডুকেশন বিষয়ক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, কলাপাড়া সিডিপি (কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট) অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিডিপি মেডিকেল অফিসার ডা. ব্রাইন ভিনসেন্ট, হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস, এডমিন ম্যানেজার সুমন ডায়েস ও গণমাধ্যমকর্মী মাইনুদ্দিন আল আতিক প্রমুখ।

বক্তারা পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নিরাপদ খাবার পানি ও পয়ঃনিষ্কাশন বিষয়ে সচেতনতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং রোগ প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত নয়, এটি একটি সামাজিক দায়িত্ব, যার মাধ্যমে পুরো সমাজের সুস্থতা নিশ্চিত করা সম্ভব।’

আলোচনা শেষে গুড নেইবারস’র আইডিভুক্ত ও আইডি বহির্ভূত ১৫০ দরিদ্র পরিবারের শিশুদের মাঝে ১টি করে টুথব্রাশ, টুথপেস্ট ও ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি স্থানীয় জনসাধারণ ও সুবিধাভোগী পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি