শিরোনাম
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২ রাসেলকে ঘিরে ডিবির অভিযান,পূর্ব ইলিশায় মিলল ১৩০ পিস ইয়াবা! মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান—ইয়াবা-গাঁজাসহ আটক ৬

মনপুরায় বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

NEWS ROOM / ২১৮ বার ভিউ
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫




মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার।।

ভোলার মনপুরায় বিশেষ অভিযানে জিআর ৭৩/১৯ মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আবুল কালামকে গ্রেফতার করেছে মনপুরা থানা পুলিশ। থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ মজিবুর রহমান এর সুনির্দেশনায় এ এস আই সাগর, এ এস আই মিজানুর ও এ এস আই ইব্রাহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। গ্রেফতার হওয়া আবুল কালাম চর ফৈজউদ্দিন এলাকার মৃত চান মিয়ার ছেলে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। আদালত দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আসামি আবুল কালামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পর্যাপ্ত প্রমাণের অভাবে অপর আসামি মো. জয়নাল, কালাম ও রনিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, চর ফৈজউদ্দীন গ্রামের মো. আলাউদ্দীন, যিনি ফকিরহাট বাজারে সার কীটনাশকের ব্যবসায়ী ও ডাচ–বাংলা ব্যাংকের এজেন্ট শাখা পরিচালনাকারী ছিলেন, তাকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন নিহতের ভাই জাফর হোসেন তিনজনকে আসামি করে মনপুরা থানায় মামলা দায়ের করেন। পরবর্তী তদন্তে সাতজনের বিরুদ্ধে দুটি চার্জশিট দাখিল করা হয়। অপ্রাপ্তবয়স্ক তিন আসামির বিচার শিশু আদালতে চলমান থাকায় চারজন প্রাপ্তবয়স্ক আসামির বিচারকাজ সম্পন্ন হয়।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামি আবুল কালাম হত্যায় ব্যবহৃত দুইটি ছুরি উদ্ধার করে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। এ ছুরিগুলোকে মামলার প্রধান আলামত হিসেবে গ্রহণ করেছে আদালত।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ বলেন,
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আলোচিত এ মামলার রায় প্রমাণ করেছে অপরাধী যেই হোক, আইনের চোখে কেউই ছাড় পায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি