• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

মনপুরায় বিএনপি মনোনীত প্রার্থী যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা।।

NEWS ROOM / ১৬১ বার ভিউ
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার: মোঃ শাকিল খান রাজু।।

ভোলা-৪ (মনপুরা–চরফ্যাসন) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, “বিএনপি সব মানুষের নিরাপদ আশ্রয়স্থল। দলমত নির্বিশেষে সবাই বিএনপির কাছে নিরাপদ। তবে কোনো চাঁদাবাজ, জুলুমবাজ ও দুর্নীতিবাজের BNP-তে স্থান নেই।”

শনিবার দুপুর ১২টায় মনপুরা সদর হাজীরহাট উপজেলা বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার মনপুরার বিদ্যুৎ সংকট, চিকিৎসা সেবার দুরবস্থা এবং নৌযাতায়াত সমস্যাসহ সার্বিক উন্নয়নের দাবি তুলে ধরলে, এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএনপির মনোনীত প্রার্থী নয়ন। তিনি চরফ্যাসন-মনপুরার উন্নয়নে এক গুচ্ছ পরিকল্পনার কথাও ঘোষণা করেন।

এর পাশাপাশি নয়ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে এবং বাড়ি বাড়ি গিয়ে নম্রতার সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, আমি এই মাটির সন্তান। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আপনাদের কাছে আন্তরিকভাবে ভোট চাই।

পরে তিনি নিজেই স্লোগান দেন
ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে,
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হউক।

গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল সভাপতি এ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আলহাজ্ব আবদুল মন্নান হাওলাদার,উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী,

যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম,সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরীসহ আরও অনেকে।গণসংবর্ধনার শেষে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, সহসভাপতি সেলিম মোল্লা, যুবদল আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি