• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

মনপুরায় দস্যুতার মামলার আসামি গ্রেপ্তার

NEWS ROOM / ১৩২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫




ভোলা প্রতিনিধি।।

ভোলার মনপুরায় দস্যুতার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে দুই নম্বর আসামি ইসমাইল ওরফে ইউসুফ মুন্সী (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মৃত সাত্তার মুন্সীর ছেলে এবং বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক।

থানা সূত্রে জানা গেছে, মনপুরা থানায় দায়ের করা মামলা নং-১ (ধারা ৩৯২ ও ৩৯৩ পেনাল কোড) দস্যুতার মামলায় মোট চারজন আসামি ছিলেন। তারা হলেন
১. নোমান মুন্সী
২. ইসমাইল ওরফে ইউসুফ মুন্সী
৩. কিরণ ডালি
৪. মোহাম্মদ হেলাল

এদের মধ্যে শুক্রবার রাতে এসআই ইব্রাহিম হোসেন নয়ন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে সার্বিক দিক নির্দেশনা দেন মনপুরা থানার অফিসার ইনচার্জ আহসান কবির।

গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, দস্যুতার ঘটনায় জড়িত অন্য আসামিদেরও খুঁজে বের করতে তৎপরতা চলছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।

মনপুরা থানার ওসি আহসান কবির বলেন, দস্যু ও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে ওসি আহসান কবিরের নেতৃত্বে মনপুরা থানার পুলিশ দুটি পৃথক গণধর্ষণ মামলার মোট দশজন আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া একটি চাঁদাবাজি মামলার আসামিসহ অসংখ্য বড় মামলার আসামিদের সফল অভিযানে আটক করতে সক্ষম হয়েছেন তিনি। তার নেতৃত্বে মনপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে স্বাভাবিক রয়েছে বলে স্থানীয়রা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি