• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ভোলা সরকারি গণগ্রন্থাগারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা।

NEWS ROOM / ৮৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

মোঃ মহিউদ্দিন সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ
২১ ফেব্রুয়ারি ২০২৫ সালের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলা জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী, জেলা পরিবেশ অধিদপ্তর, ভোলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক/লাইব্রেরিয়ান মোঃ সবুজ খান।

আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের গুরুত্ব, মাতৃভাষার মর্যাদা এবং শিশু-কিশোরদের মধ্যে ভাষা চেতনা জাগ্রত করার বিষয়ে গুরুত্ব দেন। শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী ও অভিভাবকরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোমলমতি শিশু, শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ পাঠকগণ।
এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি