• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলা সদর হাসপাতাল চত্বরে অটো-রিকশার দখল, চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউনে অংশ নিতে গিয়ে সড়ক দু’র্ঘ’টনা’য় মো. বাবুল (২৮) নামে এক ব্রাজিল ভক্ত নি’হ’ত হয়েছেন বোরহানউদ্দিনে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত ভেঙে যাওয়ার ৫ বছরেও ভোলার ভেদুরিয়ার এই সেতুটি মেরামত হয়নি সংসদের পার্লামেন্ট মেম্বার’র ক্লাবের সাধারণ সম্পাদক হলেন আন্দালিব রহমান পার্থ ভোলা সদর চরভেদুরিয়ায় ভাসমান হাসপাতালে চিকিৎসা সেবা, রোগীদের দীর্ঘ লাইন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চান ভোলার মানুষ। আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া

ভোলা সদর হাসপাতাল চত্বরে অটো-রিকশার দখল, চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা

NEWS ROOM / ১০ বার ভিউ
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | ভোলা

ভোলা সদর হাসপাতালের প্রধান ফটক ও চত্বরজুড়ে অটো-রিকশার অবাধ অবস্থানের কারণে রোগী ও তাদের স্বজনদের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আসলেও যানবাহনের বিশৃঙ্খল অবস্থানের কারণে প্রবেশ ও বের হতে তাদের বেগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের মূল প্রবেশপথের সামনেই সারিবদ্ধভাবে অটো-রিকশা দাঁড়িয়ে থাকে। ফলে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বয়স্ক, শিশু ও গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে আনা-নেওয়ার সময় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

রোগীর স্বজনরা জানান, হাসপাতালের সামনে অটো-রিকশার স্ট্যান্ডে পরিণত হওয়ায় স্বাভাবিক চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক সময় জরুরি বিভাগে রোগী পৌঁছাতে বিলম্ব হচ্ছে। তারা দ্রুত এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, হাসপাতাল চত্বরকে যানজটমুক্ত রাখতে নির্দিষ্ট স্থানে অটো-রিকশা পার্কিংয়ের ব্যবস্থা করা এবং নিয়মিত তদারকি জরুরি। অন্যথায় রোগীসেবার পরিবেশ আরও বিঘ্নিত হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে ভোলাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি