• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৪৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫




 বিজয় বাইন ভোলাঃ

১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভোলা সদর মডেল থানার আয়োজনে ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারে একটি কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।

কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্য অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে একটি কার্যকর, টেকসই এবং গণমুখী পুলিশি ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

এই বিষয়ে পুলিশ সুপার জানান, “মাদক চক্র আমাদের দেশের শত্রু, আমাদের জাতির শত্রু, আমাদের তরুণ সমাজের শত্রু। আমরা আইনগতভাবে তাদের প্রতিরোধ করব এবং সামাজিকভাবেও তাদের প্রতিরোধ করতে হবে।” তিনি এলাকা থেকে মাদক নির্মূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি পুলিশ সুপার আরও বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ চাই, একটি জবাবদিহিতামূলক দেশ চাই যেখানে স্বচ্ছতা থাকবে এবং প্রকৃতপক্ষে মানুষের জন্য কাজ করা হবে। সেজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এছাড়াও, তিনি জুয়া এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং জনগণকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব রিপন চন্দ্র সরকার, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা জনাব আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ, আইসি, ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রসহ এলাকার সাধারণ জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি