• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কমিটি গঠন 

NEWS ROOM / ১৩০ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেল ৪ টায় ঘুইংগারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র উত্তর দিঘলদী ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য হিরু মুন্সী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর নুরনবী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (বিজেপি) ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক আবুল বশার বুলবুল, সাংগঠনিক সম্পাদক আইনুর রহমান জুয়েল মিয়া, যুগ্ম সম্পাদক সম্পাদক আবুল বাছেত বাচ্চু হাওলাদার, অনুপম দত্ত, বিজেপি নেতা বিপ্লব মাষ্টার, হেলাল উদ্দিন মাষ্টার সহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একজন সুশিক্ষিত, দুর্নীতিমুক্ত মানুষ। আন্দালিব রহমান পার্থ এর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আজকের অবস্থানে এসেছে৷ ভবিষ্যতে আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় এমন সময় আসবে যখন বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে বিজেপির কমিটি থাকবে৷ বক্তারা আরো বলেন, দেশের দুটি প্রধান রাজনৈতিক দল শুধু নির্বাচনের সময় জনগণকে বুকে টেনে নেয়, কিন্তু পার্থ ভাই সব সময় জনগণের কথা ভাবেন৷ তাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন।

আপনারা সবাই পাশে থাকলে সংগঠন শক্তিশালী হবে।  অনুষ্ঠানে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র হাতকে শক্তিশালী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

বক্তব্য শেষে উত্তর দিঘলদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আব্দুল মালেক ব্যাপারী কে সভাপতি ও আব্দুল কাদের শিয়ালী কে সাধারণ সম্পাদক এবং বাবুল বেপারী কে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সদর উপজেলা ও উত্তর দিঘলদী ইউনিয়নের সকল অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি