• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

ভোলা প্রেসক্লাব নির্বাচন : সভাপতি নজরুল হক অনু, সম্পাদক নাছির উদ্দিন লিটন

NEWS ROOM / ১৪ বার ভিউ
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ
দীর্ঘ বছর পর সকল প্রকার জল্পনা-কল্পনা ও প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভোলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডাভোকেট নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে সময় টিভির স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ মার্চ) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল হোসেন।
এর আগে, একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাবের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণে সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ও চোখে পড়ার মত। পুরো প্রক্রিয়া উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সকল ভোটারগণ উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি নজরুল হক অনু ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্তেফাক প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন পেয়েছেন ১৩ ভোট। সহ-সভাপতি পদে দৈনিক মাতৃছায় প্রতিনিধি মো. সুলাইমান ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু য়েয়েছেন ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সময় টিভির স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন লিটন ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানব জমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম পেয়েছেন ১২ ভোট।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন- ২৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে ৭১ টিভি প্রতিনিধি মো. কামরুল ইসলাম নির্বাচতি হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহনা টিভি প্রতিনিধি জসিম রানা পেয়েছেন ১৯ ভোট। ২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নুরে আলম ফয়েজ উল্লাহ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিনকাল প্রতিনিধি মিজানুর রহমান পেয়েছেন ১৫ ভোট। এছাড়া বিন প্রতিদ্বন্দ্বীতায় দপ্তর সম্পাদক পদে দেশ টিভি প্রতিনিধি ছোটন সাহা এবং নির্বাহী সদস্য পদে দৈনিক ভোলা দর্পণ পত্রিকার সম্পাদক মোতাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। তবে প্রার্থী না থাকায় ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক পদগুলো বর্তমানে শূন্য রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রেস ক্লাবের মোট ৪৬ জন সদস্যের মধ্যে ৭টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী অংশ নেন। নির্বাচন পরিচালনা পরিষদ জানিয়েছে, অত্যন্ত স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী ২ বছর ভোলা প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনা উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ভোলা সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জামাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি