• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিয়া

NEWS ROOM / ৩৪৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ,ভোলা প্রকাশ।।

ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা সদর মডেল থানার ওসি ও মানবিক পুলিশ কর্মকতা মোহাম্মদ মনির হোসেন মিয়া।

বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি সকালে ভোলা জেলা পুলিশ লাইন্সে ভোলা জেলা পুলিশের আয়োজনে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে

আয়োজিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় জানুয়ারি মাসে ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।

ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা যায়, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত অসংখ্য পলাতক আসামি গ্রেফতার এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার দেওয়া হয় মনির হোসেন মিয়াকে।

মোহাম্মদ মনির হোসেন মিয়া ৯ ডিসেম্বর ভোলা সদর থানায় ওসি হিসেবে দায়িত্ব নেন।

থানায় যোগদানের পর কৃতিত্বের সঙ্গে কাজ করে মাদক, ছিনতাই, চুরি ও চুরিকৃত পণ্য উদ্ধারসহ বেশ কিছু মামলার আসামি ও অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছেন।

এর আগে ও তিনি চরফ্যাশন ও বোরহানউদ্দিন থানায় থাকাকালীন ২ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া বলেন, কাজের স্বীকৃতি পাওয়াটা আনন্দের,স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে, আনন্দ পাওয়া যায়। আমি মনে করি, আমার সেই কাজের স্বীকৃতিই আমি পেয়েছি।

এই অর্জনে আমিও আনন্দিত। পাশাপাশি আমি ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন অর রশিদ,ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) আছাদুজ্জামান,লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবুল আখতার,মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), ভোলা,মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ভোলা সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ ভোলাসহ জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি