• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন বোরহানউদ্দিন থানার ওসি জাব্বারুল ইসলাম

NEWS ROOM / ২৭১ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলার বোরহানউদ্দিন থানার ওসি ও মানবিক পুলিশ কর্মকতা মোহাম্মদ জাব্বারুল ইসলাম ।
২১ আগস্ট বুধবার সকালে ভোলা জেলা পুলিশ লাইন্সে ভোলা জেলা পুলিশের আয়োজনে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে আয়োজিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় ভোলা জেলার ১০ টি থানার মধ্যে
জুলাই মাসে ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।
ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা যায়, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত অসংখ্য পলাতক আসামি গ্রেফতার এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার দেওয়া হয় জাব্বারুল ইসলাম কে।
মোঃ জাব্বারুল ইসলাম ৬ জুলাই ২০২৪ এ বোরহানউদ্দিন থানায় ওসি হিসেবে দায়িত্ব নেন।
থানায় যোগদানের পর কৃতিত্বের সঙ্গে কাজ করে মাদক, ছিনতাই, চুরি ও চুরিকৃত পণ্য উদ্ধারসহ বেশ কিছু মামলার আসামি ও অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছেন।
এর আগে ও মাগুরা জেলায় মাগুরা সদর থানা ও মাগুরা জেলার শ্রীপুর থানায় কর্মরত থাকাকালীন বিভিন্ন অপরাধমূলক কাজ দমনের জন্য জেলায় পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ জাব্বার ইসলাম বলেন,কাজের স্বীকৃতি পাওয়াটা আনন্দের,স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে,আনন্দ পাওয়া যায়। আমি মনে করি, আমার সেই কাজের স্বীকৃতিই আমি পেয়েছি।
এই অর্জনে আমিও আনন্দিত। পাশাপাশি আমি ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন অর রশিদ,ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) আছাদুজ্জামান,লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবুল আখতার,মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), ভোলা,মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ভোলা সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ ভোলাসহ জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি