• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

ভোলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৪০

NEWS ROOM / ১৪৯ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩

অনন্ত হাসান মাসুদ , ভোলা প্রকাশ।।

ভোলায় জমাদ্দার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রায় ৪০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। গুরুতর আহত ৩০-৩৫ যাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে ভোলার উপশহর বাংলাবাজার সংলগ্ন জয়নগর টেকনিক্যাল কলেজ এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত বাসটি ভোলা থেকে যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে যাচ্ছিল।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ভোলা থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল যাত্রীবাহী বাস জমাদ্দার। যার রেজিস্ট্রেশন নম্বর ভোলা-ব ০৫-০০১৮। বাসটি দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছার পর দুপুর ১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ও ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ৩০-৩৫ যাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটির চালক ও সহকারীও গুরুতর আহত হয়েছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি