• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

ভোলায় মেয়েকে উদ্দেশ্য করে চিঠি লিখে আত্মহত্যা করলেন বাবা।

NEWS ROOM / ২১৫ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩




ভোলায় মেয়েকে উদ্দেশ্য করে চিঠি লিখে আত্মহত্যা করলেন বাবা।

অনন্ত হাসান মাসুদঃ

ভোলার লালমোহন উপজেলার ডাওরি বাজারের এক জুতা ব্যবসায়ি চিরকুট লিখে দোকানের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। লালমোহন থানা পুলিশ লাশ উদ্ধারের পর বিনা ময়নাতদন্তে তা পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ডাওরি বাজারে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘কালমা সু গ্যালারী’ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

আত্মহত্যা করা ওই ব্যবসায়ির নাম মো. খোকন বয়াতি (৩০)। তিনি উপজেলার কালমা ইউনিয়নের কালমা গ্রামের পঞ্চত আলী বয়াতির ছেলে। দীর্ঘ কয়েকবছর যাবত তিনি ডাওরি বাজারে ‘কালমা সু গ্যালারী’ পরিচালনা করে আসছিলেন। নুহা নামে তাঁর ৬ বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে। তাকে উদ্দেশ্য করেই আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গিয়েছিলেন।

এসআই শাহাজাহান জানান, খোকন তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর ঝুলন্ত লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে তিনি তাঁর একমাত্র মেয়ে নুহাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ আমার একমাত্র মেয়ে নুহাকে যেন আমার ভাগ্নের সঙ্গে বিয়ে দেয়া হয়, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না’।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, খোকন আত্মহত্যা করার সময় ‘কালমা সু গ্যালারীর’ সাটার চাপানো ছিল। তবে তিনি ব্যবসায়িক লোকসান কিংবা পারিবারিক কোনো কারনে আত্মহত্যা করেছে কিনা সেটা স্পৃষ্ট নয়।

লালমোহন থানার (ওসি তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খোকনের পরিবারের কোনো অভিযোগ নেই। তাঁরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি