• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় বয়স ভিত্তিক ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন।

NEWS ROOM / ২৫২ বার ভিউ
আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২




স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

ভোলায় বয়স ভিত্তিক বালিকাদের ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ভোলা সরকারী স্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমূখ। উদ্বোধনী প্রতিযোগিতায় ভোলা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি দল খেলায় অংশগ্রহণ করে।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম গোলদার, আলহাজ্ব ফয়সেল, সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লিপিয়া খানম এবং জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে ক্রীড়া সচিব সকাল ১০টায় ভোলা অফিসার্স ক্লাবের নব নির্মিত টেনিস কমপ্লেক্স এবং খেলার মাঠের শুভ উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি