• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ভোলায় বিএমএসএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

NEWS ROOM / ২৭০ বার ভিউ
আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২

মাকসুদ সভাপতি ও শিমুল সম্পাদক, অমি সাংগঠনিক

স্টাফ রিপোর্টারঃ ভোলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভোলা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনটির ভোলা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক এম ফারুকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, মোবাশ্বির উল্যাহ চৌধুরী, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন সুলতান, এডভোকেট নজরুল হক অনু, মোকাম্মেল হক মিলন ও মোতাসিম বিল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইয়াছিনুল ইমন, আমির হোসেন, আমজাদ হোসেন, আদিত্য জাহিদ, মনিরুজ্জামান, রফিক সাদী প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন শিমুল চৌধুরী। সঞ্চালনা করেন ভোলার বাণী’র সম্পাদক মাকসুদুর রহমান। এরপর আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে দ্বি-বার্ষিক সম্মেলনে ভোলার বাণী’র পত্রিকার সম্পাদক মোঃ মাকসুদুর রহমানকে সভাপতি ও হারুন উর রশিদকে সিনিয়র সহ-সভাপতি, শিমুল চৌধুরীকে সাধারণ সম্পাদক, এইচ এম নাহিদকে যুগ্ম সম্পাদক এবং রাকিব উদ্দিন অমিকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে এ কমিটির নেতৃবৃন্দ পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি