শিরোনাম
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২ রাসেলকে ঘিরে ডিবির অভিযান,পূর্ব ইলিশায় মিলল ১৩০ পিস ইয়াবা! মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান—ইয়াবা-গাঁজাসহ আটক ৬

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নি.হত

NEWS ROOM / ১১০ বার ভিউ
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬




মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি ডিজেল ইঞ্জিনচালিত নসিমন উল্টে মো. সজিব (২৪) নামের এক চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় গাড়িতে থাকা হেলপার গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম ও কুঞ্জেরহাট সংলগ্ন এলাকার মধ্যবর্তী বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব একই উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের বাসিন্দা রতন হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
তবে আহত হেলপারের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, একজন হেলপারকে নিয়ে নসিমন গাড়ি চালিয়ে মনিরাম থেকে কুঞ্জেরহাট বাজারের দিকে যাচ্ছিলেন সজিব।
এসময় হঠাৎ সামনে একটি অটোরিকশা এলে চালক সেটিকে রক্ষা করার চেষ্টা করেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় নসিমনটি।
এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন চালক সজিব। এছাড়া গাড়িটিতে থাকা আহত হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।,এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি