• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

ভোলায় ট্রলারডুবির পাঁচ দিন পর ৫ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২

NEWS ROOM / ২০৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ জুন, ২০২৩




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন উপজেলায় সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় জেলেদের ট্রলারডুবির ঘটনার পাঁচ দিন পর শুক্রবার ৫ জেলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারডুবির এ ঘটনায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৬ জেলে চিকিৎসাধীন আছেন। এরা দীর্ঘ ৫ দিন সাগরে ভেসে ছিলেন। এদের সাথের দুই জেলে এখনো নিখোঁজ রয়েছে। সাগরে তাদের কে জীবিত অথবা মৃত উদ্ধারের চেষ্টা চলছে, তবে দীর্ঘ ৫ দিন অতিবাহিত হওয়ার কারণে তাদেরকে আর জীবিত উদ্ধারের আসা নেই বলে জানিয়েছেন অনেকেই।

শুক্রবার (৩০ জুন) দুপুর ১টার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রিপন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেন ‌।
ব্যবসায়ী রিপন বলেন, আহত, নিহত ও নিখোঁজ সবার বাড়ি চরফ্যাশনে। তবে তিনি তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকলেও ওই জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিল।

স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ২৫ জুন ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় ১৩ জেলে। একদিন পর অর্থাৎ ২৪ জুন শনিবার সাগর উত্তপ্ত থাকায় ট্রলারটি ডুবে যায়। এতে ১৩ জেলে নিখোঁজ হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ২ জেলে ভেসে মনপুরার একটি চরে এসে পৌঁছায়। এরপর তাদের কে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর আজ সকালে আরও চার জেলে চরফ্যাশনে ভেসে আসেন। তাদেরকেও উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় জেলে ও আড়তদাররা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে যায়। বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজাখুঁজি করে দুপুর ১ টা পর্যন্ত ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি