• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

ভোলায় কোটি টাকার মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের পরও চালু হয়নি,হতাশ জেলে ও ব্যবসায়ীরা।

NEWS ROOM / ৮৫ বার ভিউ
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬




মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠিরমাথা এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ অবকাঠামোটি চালু না হওয়ায় স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ কেন্দ্রটি চালু হলে মাছ সংরক্ষণ, বেচাকেনা, প্রক্রিয়াজাতকরণ ও পরিবহনে ব্যাপক সুবিধা পাওয়া যেত। কিন্তু কেন্দ্রটি ব্যবহার না হওয়ায় কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অবতরণ কেন্দ্রটির কার্যক্রম শুরু না হওয়ার পেছনে নদীতে চর জেগে ওঠা, নৌযান ভেড়ানোর সমস্যা এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও জনবল সংকটসহ বিভিন্ন কারণ সামনে এসেছে।

স্থানীয় জেলে ও সচেতন মহল দ্রুত সমস্যাগুলো সমাধান করে কেন্দ্রটি চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, এটি চালু হলে ভোলার মৎস্য খাতের উন্নয়ন, জেলেদের আয় বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি