• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

ভোলায় ইউনিসেফ এর আয়োজনে সাস্থ্য সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

NEWS ROOM / ১৬৫ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

ভোলায় ইউনিসেফ এর আয়োজনে সাস্থ্য সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা।।

ভোলা সদর হাসপাতালের নবনির্মিত ২৫০ শয্যা নতুন ভবনের ইউনিসেফ এর আয়োজনে গতকাল ৬ ফেব্রুয়ারি সকাল ১১ টার সময় ৭ তলা ভবন ৪ তলা কমপ্লেক্সে সাস্থ্য সচেতনতা বিষয়ক আলো চনা অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ লোকমান হাকিম, ভোলা সদর হাসপাতাল এর গাইনি বিভাগের কনসার্টেন্ট ডাঃ মোঃ সাইফুল ইসলাম, সহকারী পরিচালক ও আবাসিক মেডিকেল অফিসার সহ বিভিন্ন দপ্তরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন মানুষ কিভাবে ভালো এবং সুস্থ থাকতে পারে, কিভাবে সকলে মিলে সুস্থ থাকা যায়, কিভাবে হাসপাতালে পরিবেশ ভালো রাখা যায়,কিভাবে মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়ানো যায় এ লক্ষ্যে ইউনিসেফ জরুরী ও সময়োপযোগী এক সচেতনতা মূলক সভার আয়োজন করেছে। প্রতি তিন মাস অন্তর অন্তর এই সভা অনুষ্ঠিত হবে যাতে করে এই সবার কার্যক্রমের কি ফলাফল হলো তা জানা যায়।

হাসপাতালের একজন ডাক্তার আক্ষেপ করে বলেন, সাতটি ইউনিয়নের মধ্যে মাত্র একজন মেডিকেল হেলথ অফিসার আছে,তাও আবার ভারপ্রাপ্ত। এমনটি হলে কিভাবে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়বে।

তত্ত্বাবধায়ক ডাক্তার লোকমান হাকিম বলেন, নতুন ভবনটির একটি লেভেল সিঁড়ি একান্ত প্রয়োজন। অনেক সময় পঙ্গু রোগী এ সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না। তারা লিফর্টও ব্যবহার করতে পারেনা। তাই তাদের জন্য লেভেল সিঁড়ি একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। আমি আমি ঠিক বুঝতে পারলাম না পিআইডব্লিউডি যখনই ভবনটি নির্মাণ করে তখন কেন তারা এই লেভেল সিঁড়ির ব্যবস্থা করেনি। এছাড়াও তিনি বলে, রোগীদেরকে দেখার জন্য দর্শনার্থীদের টিকেটের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। তবেই একজন রোগীর সাথে একাধিক দর্শনার্থী থাকতে পারবে না। এছাড়াও তিনি হাসপাতালটির বর্তমানে ছোটখাটো সমস্যা সম্পর্কে তুলে ধরেন এবং খুব দ্রুতই এই সমস্যা থেকে পরিত্রাণের সমাধান চান।

এছাড়াও অন্যান্য বক্তারা এবং নার্স স্টাফরা বিভিন্ন ত্রুটির কথা তুলে ধরে অতি দ্রুত এই ত্রুটিগুলো সমাধান করার জন্য উপস্থিত সকলের কাছে উদাত্ত আহ্বান জানানোর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান। স্বাস্থ্য সচেতনতা মানুষের মধ্যে বাড়াতে হলে উক্ত সমস্যাগুলোর সমাধান করা একান্ত আবশ্যক বলে তারা মনে করেন। যা স্বাস্থ্য সেবার জন্য আমাদের সকলের অতীব জরুরী প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি